মাগুরা শ্রীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বরালিদহা আর এম স্মৃতি সংঘ এবং নাকোল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সার্বিক তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী নীলের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাবকে ২–০ গোলে পরাজিত করে শ্রীপুর চৌগাছী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া