মাগুরা-১ ও মাগুরা-২—দুই আসনেই ধানের শীষের বিজয়, জনতার রায়ে নতুন ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দুটি আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। ফলাফল ঘোষণার পরপরই জেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
মাগুরা-১ আসন
মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকে মোট ১,৮৫,৩৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মতিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯,৬৯১ ভোট।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৫৪,৬১৩ এবং ‘না’ ভোট ১,১৪,৬৯৫। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা মনোয়ার হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও বিজয়ের মালা পরিয়ে অভিনন্দিত করেন। রাতেই তার বাসভবনসহ বিভিন্ন স্থানে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।
মনোয়ার হোসেন খান বলেন, “এই বিজয় মাগুরাবাসীর। জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো।” তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মাগুরা-2 আসন
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীকে ১,৪৯,০৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মুরতারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,১৯,০৪৭ ভোট।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৫৭,৫৩২ এবং ‘না’ ভোট ১,০৩,৯৮০।
মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের জানান, মাগুরা (৯১) আসন থেকে মনোয়ার হোসেন খান এবং মাগুরা (৯২) আসন থেকে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি নবনির্বাচিতদের শুভকামনা জানান।
ফলাফল ঘোষণার পর থেকে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা এবং মহম্মদপুর শালিখা উপজেলায়  বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।৷ ১৩ তারিখে সরকারি গেজেট প্রকাশ হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন