মাছ ব্যবসার আড়ালে মাদক কারবার, বোচাগঞ্জে ১২৫ পিস ইয়াবাসহ আটক ১

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা (পিতা: মরহুম শাহজাহান হিরা) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের জালগাঁও সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড়মাঠপাড়া এলাকার বাসিন্দা ও মাছের আড়ৎ ব্যবসায়ী মো. মাসুদ রানাকে আটক করা হয়। তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৩ হাজার ৫০০ টাকা নগদ এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আটককৃত মাসুদ রানা দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শামীম সরকার ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। মামলা শেষে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হবে।
ছবির ক্যাপশন:
বোচাগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবা, নগদ ৩ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোনসহ অভিযুক্ত মাদক বিক্রেতা মো. মাসুদ রানাকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব