মুকসুদপুরে মতবিনিময় সভায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমকে ফুলেল শুভেচ্ছা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
সভা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাচনাত এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সরকারি কার্যক্রম এবং জনগণের সেবার মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সংশ্লিষ্ট সকলকে জনগণের কল্যাণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে জন্য সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং জনগণের সেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ