মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের সাড়ে চারটি স্বর্ণ বারসহ এক পাচারকারী যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক সুমন মণ্ডল ঢাকার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানানরোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নীলগঞ্জ এলাকায় তল্লাশি চালায়। এ সময় সুমনকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৬শ‘ ৮০ গ্রাম। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানায়তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে