‎এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে সাতজন নারী ও এক মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছি। এ সময় মাইক্রোবাস ও বিভিন্ন প্লাকার জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।