লক্ষ্মীপুরের রামগতিতে চ্যানেল এস টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে রামগতি প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় চ্যানেল এস টিভির সফলতা কামনা করে মিলাদ মাহফিল ও কেক কাটা হয়।
চ্যানেল এস টিভির রামগতি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দীন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম, পৌর আমির আবুল খায়ের, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, কমলনগর প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আমানত উল্যাহ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহরিয়ার কামাল, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি এম এ এহসান রিয়াজ, আজকের খবর প্রতিনিধি মোঃ কাজল, আমার সংবাদের কমলনগর প্রতিনিধি হাবিবুল বাসার,খবর প্রতিনিধি মনিরুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, মিল্লাদ হোসেন, নুর সোলাইমান, এ আর নাহিদ প্রমুখ।




