লালমনিরহাটে মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাট মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪ টায় তিনদীঘী মাঝাপাড়ায় ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহমুদ সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন রানা। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট গোশালা বাজারের মৎস্য আড়ৎ ব্যবসায়ী মোঃ আলী হোসেন, মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহসভাপতি মাসুদ রানা ভুট্টু, এল.আর.বি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইফ ও লক্ষী বস্ত্রালয়ের প্রোপাইটর শ্রী অশোক শাহা।
এ সময় মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া