হোল্ডিং বকেয়া করের ওপর ১৫% হ্রাসের (ছাড়) সুবর্ণ সুযোগ!
২৬ জানুয়ারি ২০২৬ হতে ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কর মেলা চলবে।লালমোহন পৌরসভার সকল সম্মানিত অধিবাসীদেরকে
লালমোহন পৌরসভা প্রাঙ্গণে এসে করমেলা অনুষ্ঠানে কর প্রদানের জন্য লালমোহন পৌরসভার প্রশাসন অনুরোধ করেছেন। আজ ২৬/০১/২০২৬ তারিখ সকাল দশটার সময় লাল মনু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লালমোহন পৌর প্রশাসক জনাব শাহ আজিজ উক্ত কর মেলার উদ্বোধন করেন। উক্তকর মেলায় দুটি আকর্ষণ রাখা হয়েছে।
০১.প্রত্যেক সম্মানিত পৌর নাগরিকবৃন্দের 15% হারে কমিশনে কর প্রদানের সুযোগ রয়েছে ।
২.পৌর প্রশাসন লটারির মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা রেখেছে । এতে যিনি প্রথম হবেন তাকে ২৮ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন পুরস্কার দেওয়া হবে। করমেলাকে আকর্ষণীয় করার জন্য পৌর প্রশাসন লালমোহন পৌরসভাকে আধুনিক সাজে সজ্জিত করেছেন। সকাল থেকেই কর প্রদানের জন্য পৌর নাগরিকবৃন্দের ভীর করমেলায় লক্ষ্য করা গেছে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লালমোহন পৌর প্রশাসক শাহ আজিজ ও লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেনের নির্দেশনায় লালমোহন পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত কর মেলাকে সফল করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিগত বছরেও লালমোহন পৌরসভা পৌর প্রশাসকের নির্দেশে লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে এমনিভাবে করমেলার আয়োজন করেছিল।।




