ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলার নেতৃত্বে লালমোহন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় লালমোহন থানা পুলিশের একটি টিম মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
অদ্য ১৬ জুলাই ২০২৬ ইং তারিখ সকাল অনুমান ০৫:৩০ ঘটিকায় লালমোহন থানার এসআই (নিরস্ত্র) খন্দকার মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানাধীন বদরপুর ইউনিয়নের দেবীরচর ২নং ওয়ার্ডস্থ মোকলেচ মেম্বরের মেয়ে আরজু বেগম এর ভাড়াটিয়া আসামী মোঃ মনির হোসেন (২৮) এর বসত বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক কারবারে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের নিকট থেকে সর্বমোট ২ বোতল ফেনসিডিল, ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী:
১। মোঃ মনির হোসেন (২৮), পিতা-হারুন মেলকার।
২। মোঃ রবিউল (১৯), পিতা-হারুন মেলকার।
৩। আল-আমিন মেলকার (২৫), পিতা-রবিন মেলকার।
৪। মোঃ হাসান (২৪), পিতা-মোঃ আলমগীর হাং।
৫। মোঃ রাকিব (২৬), পিতা-নুর ইসলাম @ নুরু।
সর্ব সাং-দেবীরচর ২নং ওয়ার্ড, বদরপুর ইউপি, থানা-লালমোহন, জেলা-ভোলা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।