বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শম্ভুপুর ইউপি নির্বাচন ৩নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে ওলামা দল নেতা চিকিৎসক আবু জাফর মিয়া

 তজুমদ্দিন উপজেলায় ০৫ নং শম্ভুপুর ইউনিয়ন: আসন্ন ৫নং শম্ভুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৩নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ওয়ার্ডবাসীর মুখে মুখে এখন একটিই নাম—মোঃ আবু জাফর মিয়া। ০৫ নং শম্ভুপুর ইউনিয়ন উত্তর ওলামা দলের সফল সেক্রেটারি এবং একজন জনপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে দীর্ঘ দিন ধরে তিনি স্থানীয় সাধারণ মানুষের সেবা করে আসছেন।
এলাকাবাসীর মতে, একজন সৎ, যোগ্য ও সমাজসেবক প্রার্থী হিসেবে আবু জাফর মিয়া ৩নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে সুখ-দুঃখের ভাগীদার হয়েছেন।
বিশেষ করে চিকিৎসাসেবার মাধ্যমে তিনি অবহেলিত মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছেন।
 দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মাঝে তার এই জনপ্রিয়তা তাকে আসন্ন নির্বাচনে মেম্বার পদের লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
এলাকার উন্নয়নে ও জনগণের অধিকার আদায়ে তিনি মেম্বার পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

test123123

test123123

test123123

test123123