চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মরহুম আলহাজ্ব মো. নুরুল হুদার মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন:
”নুরুল হুদা ছিলেন মতলবের উন্নয়নের রূপকার। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর রেখে যাওয়া আদর্শ বুকে নিয়ে বাগানবাড়ি ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব।”
কর্মসূচির শেষ পর্যায়ে মরহুম নুরুল হুদার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।




