সাতক্ষীরায় ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

সাতক্ষীরার দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও চার বোতল ফেনসিডিলসহ আমিনুর রহমান নামে  এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  র‍্যাব।
শনিবার ভোরে উপজেলার নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর পার্শ্ববর্তী বেজোরআটি এলাকার রুহুল গাজীর ছেলে।
র‍্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর পৌনে চারটার দিকে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করার পর আমিনুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব