সাপের কামড়ের কৃষকের মৃত্যু

খোকসা উপজেলার একটি পাটক্ষেতে কাজ করার সময় বিষধর গোখরা সাপের ছোবলে আহত হওয়া কৃষকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, তার হাতে একাধিক স্থানে শক্ত করে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে।
⚠️ এভাবে হাত বা পা শক্ত করে বাঁধা সঠিক প্রাথমিক চিকিৎসা নয়। এতে আক্রান্ত অঙ্গে রক্ত চলাচল ব্যাহত হতে পারে, ফলে টিস্যু ও স্নায়ুর মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। অনেক ক্ষেত্রে এটি রোগীর অবস্থাকে আরও জটিল করে তোলে।
সাপের কামড়ের পর আক্রান্ত ব্যক্তিকে শান্ত রাখুন, কামড়ানো হাত বা পা যতটা সম্ভব স্থির রাখুন এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। ক্ষতস্থান কাটা, বিষ চুষে বের করার চেষ্টা করা বা শক্ত করে দড়ি/কাপড় দিয়ে বেঁধে রাখা থেকে বিরত থাকুন।
সচেতনতা জীবন বাঁচাতে পারে। সাপের কামড়ের সঠিক চিকিৎসা কেবল হাসপাতালেই সম্ভব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে