সিরাজগঞ্জ জেলা পুলিশের মহৎ উদ্যোগ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গগামী মহাসড়কে মূল্যবান পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশে পুলিশ ‘এস্কর্ট’ সেবা চালু করা হয়েছে।

ঈদকালীন সময়ে বিভিন্ন সামগ্রীসহ উচ্চমূল্যের পণ্য পরিবহনের ক্ষেত্রে সম্ভাব্য ছিনতাই, ডাকাতি ও নাশকতা প্রতিরোধে রাত্রিবেলা সার্বক্ষণিক এস্কর্টের মাধ্যমে নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

মূল্যবান পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান/ব্যক্তিদের অনুরোধ করা যাচ্ছে, নির্ধারিত মোবাইল নাম্বারে যোগাযোগ করে এস্কর্ট সেবা গ্রহণের জন্য।

সবার সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রা হোক
নিরাপদ ও নির্বিঘ্ন।

জেলা পুলিশ, সিরাজগঞ্জ আপনাদের নিরাপত্তায় সর্বদা সতর্ক ও প্রস্তুত।

প্রয়োজনে যোগাযোগ:
অফিসার ইনচার্জ, যমুনা সেতু পশ্চিম থানা, সিরাজগঞ্জ
মোবাইল-01320129824
ডিউটি অফিসার, যমুনা সেতু পশ্চিম থানা, সিরাজগঞ্জ
মোবাইল-01320129829
পুলিশ কন্ট্রোলরুম, সিরাজগঞ্জ
মোবাইল-01320130498

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন