মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার মোতায়েন

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে ১০ আনসার সদস্য মোতায়েন করে প্রশংসায় ভাসছে আনসার ও ভিডিপি বাহিনীর এই যুগান্তকারী উদ্যোগ
দেশের সেবায় ও আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য অবদানের ধারাবাহিকতায় এবার নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চব্বিশ ঘণ্টা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী। হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ, কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিটোল নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১০ জন চৌকস আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো এখানেও তারা প্রতিদিন ২৪ ঘণ্টা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে পালাক্রমে (শিফটিং ডিউটি) দায়িত্ব পালন করবেন।
৬ই জুলাই ২০২৬ (সোমবার) আনসার সদস্যদের এই প্রশংসনীয় ডিউটি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান।
এ সময় তিনি কর্তব্যরত সদস্যদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন।
​হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দের সাথে জানায়, মোতায়েনকৃত আনসার সদস্যরা হাসপাতাল চত্বরের সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষা, দালালের দৌরাত্ম্য বন্ধ, চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক তৎপর থাকবেন। সংকটে ও শান্তিতে সবসময় পাশে থাকা এই সুশৃঙ্খল বাহিনীর উপস্থিতিতে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন অনেকটাই নিশ্ছিদ্র ও জোরদার হয়েছে।
​এদিকে দীর্ঘদিনের প্রত্যাশিত এই মানবিক ও জনবান্ধব উদ্যোগটি বাস্তবায়িত হওয়ায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ সেবাগ্রহীতাদের মাঝে ব্যাপক সন্তোষ ও উচ্ছ্বাস দেখা গেছে। সর্বস্তরের সাধারণ মানুষ আনসার ও ভিডিপি বাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন। তারা মনে করেন, এ পদক্ষেপের ফলে হাসপাতালের সেবার পরিবেশ আরও নিরাপদ, নির্বিঘ্ন ও শৃঙ্খলাপূর্ণ হয়ে উঠবে।
​এ বিষয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এই যুগান্তকারী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, “সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন বাংলাদেশ সরকারের একটি চমৎকার ও প্রশংসনীয় উদ্যোগ। হাসপাতাল প্রাঙ্গণে রোগীদের ভয়হীন ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে আমাদের আনসার ভাইয়েরা ঢাল হিসেবে বড় ভূমিকা রাখবে।” দেশের স্বাস্থ্যসেবাকে নিরাপদ করতে এই অসাধারণ উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষ, আনসার বাহিনী এবং সরকারকে বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে