পুরোপুরি বন্ধ থাকার পরও প্রণালী অতিক্রম করতে চাওয়া জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তেহরান। তবে সবগুলো ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে মার্কিন বাহিনী।
শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে মার্কিস সামরিক বাহিনী বলেছে, এসব হামলা প্রতিহত করা হয়েছে।
বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়— কয়েক ঘণ্টা ধরে ইরানের পক্ষ থেকে একাধিক ড্রোন ছোঁড়া হয়। যেগুলো হরমুজ প্রণালীতে চলাচলরত বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করেছিল। মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো ধ্বংস করে। ড্রোন হামলার চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়।
এর আগে ড্রোন হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাতেও হামলা চালায়।




