মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

১০৫ পিস ইয়াবা ও এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার

নীলফামারীর ডিমলায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ও এক দম্পতিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় ডিমলা উপজেলার হলার জুম্মা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিমলা থানা পুলিশের সহযোগিতা এ অভিযানে ডোমার কৃষি কলেজ পাড়া এলাকার মো: সবুজ রহমান ও তার স্ত্রী জীবন নাহার বিথী এবং একই উপজেলার মেলা পাঙ্গার সহিদুল ইসলাম কে ১০৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয় সূত্রে জানা যায় সবুজ রহমান ও তার স্ত্রী নতুন ভাড়াটিয়া হিসেবে ২০ দিন বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বাসার মালিক বিউটি বেগম জানান তারা নতুন ভাড়াটিয়া হিসেবে তাদের কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানেন না। এদিকে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই ইমরান জানান উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অত্র থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে