মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ দিনের তাণ্ডব অভিযানে সিলেটে বইছে শান্তির হাওয়া,ছিনতাইকারী দমনে ৮৩৮ জন গ্রেফতার

এপ্রিলের প্রথম ১৬ দিনের অভিযানে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারীসহ সর্বমোট ৮৩৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি সিলেট সফরকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ৭ দিনের সময়সীমা বেঁধে দেন। তার এই নির্দেশনার পর মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসএমপি সূত্রে জানা যায়, কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম-এর সার্বিক নির্দেশনা ও তদারকিতে ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানের অন্যতম সাফল্য হিসেবে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে, যা ছিনতাই দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১,০১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং ১ কেজি ৭৮০ গ্রাম গাঁজা। এ সময় ৪৯ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করা হয়।

এছাড়া চুরি ও ডাকাতির ঘটনায় জড়িত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে অবৈধ ভারতীয় পণ্যের বড় চালান জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫০ কেজি জিরা, ২,৪৮০ কেজি ফুসকা, ২,৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০,৪৪০ পিস চশমা, ২ লাখ ১৪ হাজার ৫০ টাকার কসমেটিক্স, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা।

এদিকে ট্রাফিক বিভাগও সক্রিয় ভূমিকা পালন করেছে। অভিযানে ১,৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে; এর মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা এবং ১,০১১টি যানবাহন আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জৈন্তাপুর-তামাবিল মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা, টায়ার বিস্ফোরণে মুখোমুখি সংঘর্ষে চালকের হাত বিচ্ছিন্ন

সিলেটের জৈন্তাপুর-তামাবিল মহাসড়ক যেন হঠাৎই রূপ নেয় এক বিভীষিকাময় দৃশ্যে।