আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

 দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১০ ঘটিকায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবং “নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যানার ও ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
​র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. মনিরুজ্জামান।
​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের স্বতঃস্ফূর্ত সচেতনতা। আমাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে পারলে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
​অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. মো. মনির হোসেন জীবন তাঁর বক্তব্যে বলেন, এডিস মশা মূলত স্বচ্ছ ও জমে থাকা পানিতে ডিম পাড়ে। তাই বর্ষা মৌসুমে আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য তিনি সকলকে পরামর্শ দেন।
​সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ খাইরুল আলম জানান, ডেঙ্গু রোগবাহী এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে হলে আমাদের চারপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ডাবের খোসা বা কোনো পাত্রে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
​র‍্যালি ও আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে হাসপাতাল চত্বর ও এর চারপাশের জঙ্গল, জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
​উক্ত সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. সালেহ উজ্জামান, ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, ডা. মোসা. আফিয়া আদিলা খান পুষ্প এবং প্রধান অফিস সহকারী (ভারপ্রাপ্ত) মো. শাহী আলম।
​এছাড়াও উপজেলার বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের মালিকগণ, হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

স্থানীয় নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন ২০২৬

চুয়াডাঙ্গা জেলার স্থানীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা জামাতের ৪টি