আত্রাই শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে ১৯ (ফেব্রুয়ারি) রোজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় সভা কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ২১ ফেব্রুয়ারি পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউল ইসলাম উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলাউল ইসলাম বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাই দিনটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা আমাদের নৈতিক দায়িত্ব।
সভায় ২১ ফেব্রুয়ারির কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

স্থানীয় নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন ২০২৬

চুয়াডাঙ্গা জেলার স্থানীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা জামাতের ৪টি