চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা আঞ্চলের বাংলাদেশ জামায়াত ইসলামী – ইসলামী আন্দোলনকে আরো আদর্শিক ও সুদৃঢ় ভিত্তিতে গড়ে তোলার জন্য সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দ্বীনি জ্ঞান অর্জনের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা অঞ্চলে আজ শনিবার সকালে আল আমিন সোসাইটিতে জামায়াত ইসলামীর রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। রকুন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রুকনদের জন্য আদর্শিক চেতনা, আত্মশুদ্ধি, দায়িত্ববোধ, সাংগঠনিক কার্যক্রম এবং সমাজ পরিবর্তনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অগ্রাধিকার দিতে হবে।
এসময় সংগঠনের অন্যান্য বক্তারা বলেন, একজন রুকনকে ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামের আদর্শ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, এ ধরনের শিক্ষাশিবির দ্বীনের পথে অবিচল থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




