উলিপুরে বুড়াবুড়ী ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ বায়েজীদ আলম এর নেতৃত্বে ২০২৫-২০২৬ অর্থবছরে শতভাগ সাধারন রাজস্ব আদায়

 কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা ধীন বুড়াবুড়ী ইউনিয়ন  ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি রাজস্ব আদায়ে দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ভূমি উন্নয়ন কর (খাজনা) বাবদ ৬ লাখ ৪৮ হাজার ৯৯১টাকার বিপরীতে অদ্য ১৬জুন,২৬ইংপর্যন্ত শতভাগ (১০০%) সাধারন রাজস্ব আদায় সম্পন্ন হয়েছে।
এ অর্জনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি রাজস্ব ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও গতিশীল হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম  দক্ষ নেতৃত্বে নিয়মিত তদারকি, করদাতাদের সচেতনতা বৃদ্ধি এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ফলে এই সাফল্য সম্ভব হয়েছে। মাঠ পর্যায়ে সময়মতো সেবা প্রদান ও কর আদায়ে স্বচ্ছতা বজায় রাখায় করদাতাদের অংশগ্রহণও বৃদ্ধি পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্ব আদায়ের পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দ্রুত ও হয়রানিমুক্ত ভাবে প্রদান করায় সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে।
উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম  বলেন, “সরকারি রাজস্ব আদায়ে শতভাগ সাফল্য অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণকে আরও উন্নত ও স্বচ্ছ সেবা প্রদান এবং রাজস্ব ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব।”
বুড়াবুড়ী ইউনিয়ন  ভূমি অফিসের এ অর্জন স্থানীয় প্রশাসন ও জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী অর্থবছরগুলোতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন