বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(বাংলাদেশ ন্যাপ)র চেযারম্যান ও নীলফামারী-১ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী জেবেল রহমান গাণি বলেছেন, এই এলাকার মানুষ সহজ,সরল প্রকৃতির আর মানুষের এই সরলতাকে পুজি করে জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতের টিকিট দিবেন বলে মানুষের সাথে প্রতারনা করছেন।তিনি আরো বলেন বিএনপিও যে শরীকদলকে মনোনয়ন দিয়েছে সেই জমিয়ত সংগঠনটিও মৌলবাদী। তিনি বলেন,জামায়াত কখনো ৭১ কে স্বীকার করেনা। আর যারা স্বাধীনতা ও ৭১কে স্বীকার করেনা তাদেরকে ভোট না দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, সুন্দর ও পরিচ্ছন্ন রাজনীতি এবং উন্নয়ন করতে এবার গাভী মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের অনুরোধ করেন।
সোমবার সন্ধায় ডোমার বাটার মোড়ে বাংলাদেশ ন্যাপের আয়োজনে প্রচারনার শেষ দিনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,সাবেক সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার নাতি ও আমার বাবা সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ছেলে ও এলাকার সন্তান হিসেবে এবার আমার গাভী মার্কা প্রতিকে ভোট দিযেন।
তিনি বলেছেন,তিনটি সংসদ নির্বাচন যেমন কোন নির্বাচন ছিলনা তেমনি ১২ ফেব্রুয়ারী নির্বাচনও কোন নির্বাচন নয়। কারন এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তিনি বলেন আওয়ামী লীগ যদি ফ্যাসিষ্ট হয় তবে জাতীয় পার্টিও ফ্যাসিষ্টের দোসর। তাদেরও বিচারের আওতায় আনা উচিত। বিএনপি ও আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের দল দাবী করে তিনি বলেন,স্বাধীনতার জন্য এই দুই দলের অবদান রয়েছে। আজ আওয়ামী লীগ যদি নির্বাচন করতো তবে দেখা যেতে জান্নাতের টিকিট দেওয়া দলটি ৫টির বেশি আসন পেতনা। আজ তারা সরকার গঠনের স্বপ্ন দেখে। তিনি ১২ তারিখের নির্বাচনে মৌলবাদী দলকে প্রত্যাঙ্খানের আহবান জানান পথসভায়।উপজেলা ন্যাপের সভাপতি জগবন্ধুর সবাপতিত্বে এ সময় বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। পথসভা শেষে এক বিরাট মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে।




