এক নং পিরোজপুর আসনের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও ছাত্রনেতৃবৃন্দ।
এ সময় ৫ নং শাঁখারিকাটি ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য লিপু শরীফ (১ নং বাঘাজোড়া), ৫ নং শাঁখারিকাটি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ফাহিম খান, এবং মোহাম্মদ নাঈম শেখ (ছাত্রদল, মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ) একযোগে অংশগ্রহণ করেন।
প্রচারণার অংশ হিসেবে তারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে অধ্যক্ষ আলমগীর হোসেনের রাজনৈতিক দর্শন, উন্নয়ন পরিকল্পনা ও জনবান্ধব কর্মকাণ্ড সম্পর্কে মানুষকে অবহিত করেন। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রচারণায় অংশগ্রহণকারীরা বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে অধ্যক্ষ আলমগীর হোসেন একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও আগ্রহের মধ্য দিয়ে এই প্রচারণা সম্পন্ন হয়।




