এস,এস,জে,আর, সংগঠন এর অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগরে “রক্ত দিন জীবন বাঁচান, বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্ন সুস্থতা যুব রক্তদাতা (এসএসজেআর) সংগঠন এর অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ই জুন (শুক্রবার) বিকাল সাড়ে ৫ টায় শ্রীনগর এর হাঁসাড়া ইউনিয়নে এই অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: ফয়সাল হোসেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো: হাসেম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পীরজাদা ফারুক আল-হোসাইন, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, লস্করপুর এইচ, কে, ইউ আলিম মাদ্রাসার শিক্ষক মোস্তফা কামাল, ডা.আলমাস, ওবাইদুল কাজী, ছায়েদ কাজী, সবুল কাজী, সংগঠন এর সিনিয়র সহ-সভাপতি মো: হানজালা, সহ-সভাপতি মো: ইয়াছিন, রক্তের বন্ধনে বিক্রমপুর সংগঠন এর সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান।
আরও উপস্থিত ছিলেন, মো: চাঁন মিয়া (চান্দু), ইব্রাহীম শেখ, শেখ নিজাম, মো: তকিব, শান্ত কাজী, মো: সাব্বির, মো:ফাহাদ, আপন, মেহেরাব, হানিফসহ সংগনের নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বি ও যুব সমাজ।
ফারুক আল-হোসাইন বলেন, আমরা এমন একটি যুগে বাস করছি জেই যুগে সন্তান তার পিতা-মাতাকে সম্মান করে না! কারও বিপদে কেউ পাশে আসেনা! অথচ এই যুগেও আমরা এমন কিছু সুসন্তান পেয়েছি যারা বিনা স্বার্থে মানুষের বিপদে ঝাপিয়ে পড়ে। নিজের শরীরের রক্ত দিয়ে অন্য একজনের জীবন বাঁচাতে ছুটে যান। তাদের এই মানুষের প্রতি ভালোবাসা ও সম্মান আল্লাহর দরবারে যেন কবুল হয় সেই কামনা করছি। রক্ত দান এমন একটি দান শুধুমাত্র এই দানের বিনিময়েই কারও জীবন বাঁচানোর একটি মাধ্যম হতে পারে।
ফয়সাল হোসেন বলেন, রক্ত দান জীবনের একটি শ্রেষ্ঠ দান হিসেবে আমি মনে করি। এক ব্যাগ রক্ত দানের বিনিময়ে একটি তাজা প্রাণ বেঁচে যেতে পারে। দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় এমন কিছু সংগঠন ও সেচ্ছাসেবীকর্মী রয়েছেন যাদের উছিলায়  প্রতিনিয়তই হাজার হাজার প্রাণ বেঁচে ফিরছে। আমি সেই সকল সেচ্ছাসেবীদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ।
তিনি আরও বলেন, “স্বপ্ন সুস্থতা যুব রক্তদাতা” শুধু একটি সংগঠন নয়; বরং এটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ঐক্যবদ্ধ মাধ্যম। ২০২৩ সালের ১৫ই ফেব্রুয়ারী থেকে শুরু করে প্রায় সাড়ে ৪ বছর সময় বিপদগ্রস্ত মানুষের পাশে নিরলসভাবে ঝাপিয়ে পড়েছে এই সংগঠন এর সকল নেতাকর্মীরা। আজ তাদের সকলের অবদানে আমাদের এই সংগঠনটি আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ আমরা পাচ্ছি। তাই সকল সেচ্ছাসেবী ভাই বোনদের ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতেও যেন আমরা সকলের পাশে থাকতে পারি সেই কামনা করছি।
স্বপ্ন সুস্থতা যুব রক্তদাতা (এসএসজেআর) রক্তদান, মাদক বিরোধী ও যুব সমাজকে সামাজিক উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ করা একটি অরাজনৈতিক সংগঠন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া