এ্যাসেট প্রকল্পের অর্থায়নে ট্রমা নাসিং ইনস্টিটিউট, মিরপুরে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে

কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করতে ও সাধারণ মানুষের কাছে পোঁছে দিতে কাজ করে যাচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। তার ধারাবাহিকতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করে থাকে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বর্তমান সময়ে এ্যাসেট প্রকল্প অন্যতম। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট করার জন্য কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রশিক্ষিত শিক্ষার্থীদের চাকরি ব্যবস্থা করার জন্য চাকরি মেলা আয়োজন করে আসছে এই প্রকল্প। তার ধারাবাহিকতায় আজ রবিবার সকাল থেকে বেগম রোকেয়া ব্যবসায়ি সমবায় সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চাকরি মেলা -২০২৬।

উক্ত মেলার প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সামসুর রহমান (অতিরিক্ত সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর জাহিদ হাসান ( অতিরিক্ত সচিব) প্রকল্প পরিচালক এ্যাসেট। বিষেশ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডা. মেহবুবা সাঈদ উপপ্রকল্প (স্বাস্থ্য) এসেট প্রকল্প। প্রধান অতিথি তার বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন দেশের যে পরিমাণ বেকার জনগোষ্ঠী আছে তাদের যদি আমরা কারিগরি শিক্ষা দিয়ে দক্ষ করে তুলতে পারি তাহলে আজকে যারা চাকরি পেয়েছেন তারা সবাই কোন না কোন কাজে যুক্ত হতে পারবেন। আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি কারিগরি শিক্ষাকে প্রান্তিক পর্যায়ে পোঁছানোর জন্য কিন্তু আমরা হয়তো কিছু সীমাবদ্ধতার কারণে সবার কাছে পোঁছাতে পারি না আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আমাদের আরো শক্তি পাবো বলে বিশ্বাস রাখি। একটা কথা আছে প্রচারে প্রসার। আজকে যারা চাকরি পেয়েছেন তারা যদি তাদের এলাকায় বা তাদের সার্কেলের মধ্যে তাদের এই চাকরি কি করে পেয়েছে কোথায় প্রশিক্ষণ নিয়েছে তা আলোচনা করে তাহলে অন্যরা ও জানতে পারবে এবং উদ্বুদ্ধ হয়ে কারিগরি প্রশিক্ষণ নিবে।
বিশেষ অতিথি মীর জাহিদ হাসান আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন আপনারা যারা সরাসরি শিক্ষার্থীদের সাথে আছেন আপনারা হচ্ছেন আমাদের শক্তি। আপনাদের মাধ্যমে আমরা বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়ার মাধ্যমে দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবো। বিশেষ অতিথি হিসেবে ডা. মেহবুবা সাঈদ বলেন চাকরি মেলার মাধ্যমে যারা আজকে চাকরি পেয়েছেন তারা তাদের সেবার মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবে এবং তাদের সেবার মাধ্যমে অসুস্থ মানুষকে সেবা দিয়ে সুস্থ করে তুলবেন। নার্সিং পেশা আর অন্য আটদশটা পেশার মত না এই পেশার মাধ্যমে দেশ ও জাতির মানুষের খুব কাছ থেকে সেবা করার সুযোগ পাওয়া যায় তাই আপনারা আজকে যারা চাকরি পেয়েছেন এবং ভবিষ্যতে পাবেন তারা চেষ্টা করবেন প্রাপ্ত প্রশিক্ষণ দিয়ে মানুষের সেবা করার।
চাকরি মেলায় ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে যারা সরাসরি ভাইভা নেওয়ার মাধ্যমে একশতাধিক শিক্ষার্থীদের চাকরি দেন। প্রধান অতিথিসহ সবাই মেলার প্রতিটি স্টল পরিদর্শন করে এবং সবাইকে আবারো ধন্যবাদ জানান। এছাড়া নানা জমকালো আয়োজনের মাধ্যমে দিনটি শেষ করেন আয়োজক প্রতিষ্ঠান ট্রমা নাসিং ইনস্টিটিউট।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ