গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বস্ত্রীক ১২ ঘন্টার জন্যে কক্সবাজার এসেছেন। এখানে তিনি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প উদ্বোধন একটি রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং রাতে একটি সুধী সমাবেশে যোগদান করে রাত ১০টায় কক্সবাজার ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল খেকেই পর্যটন নগরীতে উৎসবের আমেজ তৈরি হয়েছে। তবে সকাল থেকে বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি কিছুটা হলেও উৎসবে বিঘ্ন সৃষ্টি করেছে। গত এক সপ্তাহ জুড়ে নালা-নর্দমা পরিস্কার, রাস্তার ফুটপাতে রং লাগানো,অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ধোঁয়া মোছার কাজ সম্পন্ন করা হয়েছে। কক্সবাজার শহর যেন এক নববধূ সাজে সজ্জিত। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। ১৩ জুন দুই দিনের সফরে সমুদ্র নগরী কক্সবাজারে সফরসুচি থাকলেও পরবর্তীতে একদিনের সফরসুচি ঠিক করা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী ১৩ জুন ১২ ঘন্টায় কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে সন্ধ্যায় সুধী সমাবেশে যোগ দিয়ে রাতেই ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হবেন। প্রধানমন্ত্রীর প্রটৌকল অফিসার মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসুচিতে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সকাল ১০টায় কক্সবাজার বিমান বন্দর থেকে সোজা সদরের পিএমখালী ইউনিয়নে পাতলী খাল খননের মাধ্যমে জেলার খাল খনন কর্মসূচী উদ্বোধন করবেন।। সেখান থেকে গিয়ে বেলা ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করবেন ও পার্ক পরিদর্শন করবেন। দুপুর ১টায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। দেড়টায় নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সোয়া ২টায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সেখান থেকে চকরিয়া এসে বিকাল ৪টায় চকরিয়া পৌরটার্মিনাল চত্বরে রাজনৈতিক সমাবেশে যোগদান করবেন। বিকাল সাড়ে ৫টায় মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন ও সমুদ্র সৈকত দর্শন করবেন। পরিশেষে রাত ৮টায় লং বীচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন এবং রাত ১০টার ফ্লাইটে কক্সবাজার বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।
স্থানীয় সাংসদ আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এমপি বলেন, ১৩ জুন সকাল সাড়ে ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত “পাতলী খাল” পুনঃখনন করবেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঈদগাঁও উপজেলা বাসীর বিশাল প্রস্তুতি ও “ডেইলি ঈদগাঁও নিউজ” এর মাধ্যমে সিনিয়র শিক্ষক ও সাংবাদিক নুরুল আমিন হেলালীর প্রাণের দাবী,ঈদগাঁও উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন,১০০ শয্যা বিশিষ্ট ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন করুন,বাণিজ্যিক নগরী ঈদগাঁও উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ফায়ার সার্ভিস স্থাপনে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়া,
কক্সবাজারে প্রস্তাবিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় জেলার মধ্যবর্তী উপজেলা হিসেবে ঈদগাঁওতে স্থাপনে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করন,
অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা ভিত্তিক একটি কলেজ ও একটি মাধ্যমিক স্কুল সরকারি করণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ঈদগাঁওবাসীর প্রাণের দাবি। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বৃষ্টি উপেক্ষা করে বিমান বন্দর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চকরিয়া-পেকুয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাস্তার দাঁড়িয়ে আছেন।অনেকেই প্রধানমনাত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যে বড় বড় বিলবোর্ড ও ব্যানার টাঙিয়েছেন। প্রথানমন্ত্রী সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানসহ সফর সঙ্গীদের নিয়ে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন এবং সদরের পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্যে রওয়ানা দেন।




