কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ উদ্বোধন ও ১টি স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে  শনিবার (১৩ জুন ) কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’-এর শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীতারেক রহমান।
উদ্বোধন শেষে তিনি খালপাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী,স্থানীয় সাংসদ,দলীয় নেতাকর্মী ও স্থানীয় উৎসুক জনতা। সরকারের ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্পকে স্থানীয় পরিবেশ ও কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে নদী, খাল ও জলাশয় পুনরুদ্ধারের উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন পানিপ্রবাহ স্বাভাবিক হবে, অন্যদিকে স্থানীয় জনগণের জীবন-জীবিকা, কৃষি ও মৎস্যসম্পদ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ভরাট ও নাব্যতা-সংকটে থাকা পাতলী খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য সকাল ১০টায় স্বস্ত্রীক কক্সবাজার পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন উদ্বোধন শেষে তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া