কাহালুতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার কাহালু উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ মার্চ) সকাল ১০টায় কাহালু উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. কাসপিয়া নাসরিন। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তানজিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইনান আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম এবং কাহালু উপজেলা বিএনপি মহিলা দলের সভানেত্রী মমতা আরজু কবিতা।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মঘণ্টা ও শ্রমের যথাযথ মূল্যায়ন, যৌন হয়রানি প্রতিরোধ এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. কাসপিয়া নাসরিন বলেন, নারীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি নারীদের কল্যাণে বিভিন্ন সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের কথাও তিনি উল্লেখ করেন।
এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল—
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
সভা শেষে উপস্থিত সবাই নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারী-পুরুষ সমতার সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ