কাহালুতে দুই দিনে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

বগুড়ার কাহালু উপজেলায় দুই দিনে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের অমায়িক ব্যবহার ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা দলটিতে যোগ দেন বলে জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার সকালে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুস সালামের নেতৃত্বে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে গত ২৫ জানুয়ারি কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নে যুবদলের সাবেক সহসভাপতি ফিরোজ তালুকদার এবং বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা ২নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. ঈসরাফিল মুহুরিসহ আরও অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন,

“আগামী দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে কাহালু-নন্দীগ্রামের সকল মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত উপজেলা গড়ে তোলা হবে, যা হবে বাংলাদেশের একটি মডেল উপজেলা। জামায়াতে ইসলামী বিজয়ী হলে কাহালু-নন্দীগ্রামকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারিসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন