মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আনসার বিডিপির পিসি র বিরুদ্ধে নির্বাচন ডিউটিতে আনসার সদস্যদের ভাতা আত্মসাৎ এর অভিযোগ

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার আনসার ভিডিপির “পি সি “মোঃ রবিউল হাসান শফিকের বিরুদ্ধে বিগত জাতীয় নির্বাচনে আনসার সদস্যদের ডিউটিকালীন ভাতা আত্মসাৎ এর অভিযোগ।
নির্বাচনে উপজেলা ভিত্তিক আনসার সদস্যদের দায়িত্ব পালনে অপরিসীম  ভূমিকা রাখে। এই মর্মে সরকার ও আনসার ভিডিপি ডিজি মহোদয় কর্তৃক আনসার সদস্যদের ভাতা প্রদান নির্ধারণ করেন। আনসার ভিডিপির ডিজি মহাদয়ের বার্তা অনুসারে চান্দিনা উপজেলায় নির্বাচন ডিউটিতে দায়িত্ব পালনকারী আনসার সদস্যগণ তাদের  ভাতা পায় নাই। যাহা চান্দিনা উপজেলা আনসার ভিডিপি “পিসি”কমান্ডার মোঃ রবিউল হাসান শফিক এর বিরুদ্ধে  একাধিক গ্রুপ ভিত্তিক আনসার সদস্যদের ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া যায়।
ভুক্তভোগী আনসার সদস্য সেকশন  কমান্ডার কাজী জাবেদ হোসেন প্রতিবেদকের নিকট বলেন -আমি চান্দিনা উপজেলার আনসার ভিডিপির”পিসি” মোঃরবিউল হাসান শফিক এর প্লাটুনে ১৩ জন আনসার সদস্য নিয়ে আমি চান্দিনা  উপজেলার কেরনখাল স্কুল এন্ড কলেজ,ভোট কেন্দ্র নং -২৮,  ডিউটি করি। ডিজি মহোদয়ের বার্তা অনুসারে চান্দিনা  উপজেলার আনসার ভিডিপির “পিসি” রবিউল হাসান শফিক কর্তৃক আমার গ্রুপের আনসার সদস্যদের ভাতা পাই নাই।
এই ব্যাপারে মুঠোফোনে চান্দিনা উপজেলার আনসার ভিডিপি কমান্ডার শিবলী রানীর নিকট  জানতে চাইলে তিনি বলেন -এ বিষয়ে তিনি অবগত নন এবং অভিযোগের সত্যতা পেলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযুক্ত “পিসি” মোঃ রবিউল হাসান শফিক এর সাথে যোগাযোগ করার জন্য ফোন বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য যে, একাধিক সেকশন কমান্ডারের ভাতার টাকা আত্মসাৎ এর ফলে “পিসি” রবিউল হাসান শফিক নির্বাচন পরবর্তী সময়ে প্রায় আত্মগোপনে রয়েছে বলে ভুক্তভোগী আনসার সদস্যরা অভিযোগ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে