খুলনা খানজাহান আলী থানা মিরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের সামনে রাস্তার উপর গভীর রাতে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাত ১টা কে বা কারা সৈয়দ আলম নবীকে গুলি করে ঘটনা স্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা । স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে খান জাহান আলী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ও ঘটনা স্থল থেকে দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে । খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ হাওঃ সানোয়ার হোসেন মাসুম বলেন গুলিতে আহত সৈয়দ আলম নবী একজন বালু ব্যবসায়ী ও এ্যাক্সজুট মিলের সিকিউরিটি ইনচার্জ, তার বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। তাকে গুলিবদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে ইতিমধ্যে সন্দেহ ভাজন দুই জনকে আটক করা হয়েছে।




