গোমস্তাপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং তরুণ সমাজের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “তুমিই বাংলাদেশ” এর উদ্যোগে রহনপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী সোমবারের গরুর হাট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
বৃক্ষরোপণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা পিজি হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসক ডা. ইসমাইল হোসেন, নাক-কান-গলা বিভাগের চিকিৎসক *ডা. সেলিম রেজা*, নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (টিআরসিই)-এর প্রধান *তৌহিদ সারোয়ার*, চিকিৎসক ডা. মো. গোলাম সারোয়ার সহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের অন্যতম প্রধান উপাদান হলো বৃক্ষ। কিন্তু মানুষের অবহেলা ও নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে দিন দিন কমে যাচ্ছে গাছপালার সংখ্যা। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পৃথিবীর অস্তিত্বও হুমকির মুখে পড়ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ থাকলেও প্রয়োজনের তুলনায় তা এখনও যথেষ্ট নয়।
তারা আরও বলেন, “আমাদের এ কর্মসূচির উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়; বরং তরুণদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করা। তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ‘তুমিই বাংলাদেশ’-এর মূল লক্ষ্য।
আলোচনা সভায় বক্তারা পরিবেশবান্ধব জীবনযাপনের অংশ হিসেবে সাইকেল ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাইকেল চালালে ধোঁয়ামুক্ত পরিবেশ বজায় থাকে, জ্বালানি সাশ্রয় হয় এবং তুলনামূলকভাবে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও কমে।
শেষে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ