গোমস্তাপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা, ধানের বীজ ও মাছের পোনা বিতরণ করলো ব্র্যাক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে  দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে হাঁসের বাচ্চা, মাছের পোনা ও ধানের বীজ বিনামূল্যে  বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ।
বৃহস্পতিবার সকালে উপজেলার রহনপুর শাখা নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ব্র্যাকের রহনপুর শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে
 উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন,
উপজেলা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডাঃ বরুন কুমার প্রামানিক।
 এছাড়াও উপস্থিত ছিলেন,
 ব্রাকের প্রগতি কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক হাসানুজ্জামান,
উপজেলা হিসাব কর্মকর্তা আলাউদ্দিন, বিসিইউপি কর্মসূচীর শাখা ব্যবস্থাপক মাইনুল হাসান ও সহকারী শাখা ব্যবস্থাপক আব্দুস সামাদ প্রমুখ।
উপকারভোগী চেনবানু বলেন, এই সহায়তা তাদের জীবিকায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এটি বড় ধরনের ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তারা বলেন , হাঁস পালন, ধান ও মাছ চাষে  কেন্দ্র করে প্রান্তিক পরিবারগুলো অতিরিক্ত আয় করতে পারবে, পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে স্বাবলম্বীতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসময় আরেক বক্তা বলেন,
“এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে। ধান ও মাছ চাষ সহ
হাঁস পালন করে তারা যেমন অতিরিক্ত আয় করতে পারবে, তেমনি পরিবারে পুষ্টির চাহিদাও পূরণ হবে। ভবিষ্যতে আরও বেশি প্রান্তিক পরিবারকে এ ধরনের সহায়তার আওতায় আনা প্রয়োজন।”
অনুষ্ঠানে প্রায় ৩শত দরিদ্র জনগোষ্ঠীর  মাঝে এসব বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন