গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

“চিন্তার নবজাগরণে গড়ে উঠুক নতুন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে
গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “তুমিই বাংলাদেশ” এর উদ্যোগে উপজেলার রহনপুর ইউনিয়নের
শাহ জামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার  বিভিন্ন মোড়ে মোড়ে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেন ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পরে শাহ জামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে কাজিগ্রাম ফুটবল দল বনাম তুমিই বাংলাদেশ ফুটবল দলের এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন,
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার সাহবুব হাসান,
 নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রেসোর্স সেন্টার ফর  এডুকেশন – (UITRCE) এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো তৌহিদ সারোয়ার, মেডিসিন বিভাগের
চিকিৎসক ডা. মো. গোলাম সারোয়ার ও সিঙ্গার কোম্পানির উপজেলা ব্রাঞ্চ মেনেজার পিরোজ কবির। এসময় তুমিই বাংলাদেশ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,
মাদক একটি পরিবার, সমাজ ও সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের মূল কারণ । এর করাল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে আমাদের সম্মিলিত সচেতনতা ও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে । “মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন”—এই হোক আমাদের অঙ্গীকার ।
আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় নিয়ে, আর তা হলো মাদকাসক্তি। আমরা জানি, মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তির শরীর ও মনকেই ধ্বংস করে না, বরং তার পরিবারকে ঠেলে দেয় এক গভীর অন্ধকারে। একটি সুন্দর সম্ভাবনাময় জীবন, যা দেশ ও জাতির সম্পদ হতে পারত, তা মাদকের ছোবলে নিমেষেই শেষ হয়ে যায়।
কৌতূহল, মানসিক চাপ কিংবা হতাশা থেকে অনেকেই মাদকের পথে পা বাড়ান। কিন্তু একবার জড়িয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। তাই আমাদের মূলমন্ত্র হওয়া উচিত “ঘৃণা নয়, চাই সংশোধন ও পূনর্বাসন “
‘প্রতিকার নয়, প্রতিরোধ’।
আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়াতে হবে। আসুন, আমরা শপথ নিই, নিজে মাদক থেকে দূরে থাকব, কোনো বন্ধু বা পরিচিতজনকে মাদকের দিকে ঝুঁকতে দেখলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনব এবং প্রয়োজনে কাউন্সেলিং বা পুনর্বাসনের ব্যবস্থা করব।
একটি মাদকমুক্ত সমাজ ও সুস্থ জাতি গঠনে চলুন আমরা আজই প্রতিজ্ঞাবদ্ধ হই।
তাই আসুন, মাদককে বর্জন করি এবং খেলাধুলাকে জীবনের অংশ করে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।
 শেষে তুমিই বাংলাদেশ এর পক্ষ থেকে কাজীগ্রাম ক্রীড়া সংঘ কে  খেলার বল,এঙ্কেল্ট ও অন্যান্য খেলার সামগ্রী উপহার দেওয়া হয় যাতে তারা উৎসাহ পায়।
আর এই মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন