গৌরীপুরে সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত

ময়মনসিংহ-ুকিশোরগঞ্জ মহাসড়কে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল য়মনসিংহের গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকার মেসার্স তাসনিম ফিলিং স্টেশনের পশ্চিমপাশে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, গৌরীপুর থেকে ময়মনসিংহগামী সিএনজির সাথে উল্টো দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাত (৬০) একজন মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনায় এ সময় উভয় সিএনজির যাত্রীসহ অন্তত চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন নিহত ও আহত লোকজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত সিএনজি দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন