চট্টগ্রামের পথে ১০ লাখ টাকার ত্রাণ সামগ্রিক নিয়ে টিম ফরিদপুর

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ফরিদপুরবাসী এবং প্রবাসী ভাইদের ভালোবাসার নিদর্শনস্বরূপ ১০ লক্ষাধিক টাকার জরুরি ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম ফরিদপুর’। আজ রাত ৩টায় ১৬ জন স্বেচ্ছাসেবীর একটি বিশেষ দল ট্রাকযোগে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার উদ্দেশ্যে রওনা হয়।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল ত্রাণ নয়, এটি সাধারণ মানুষের দেওয়া একটি ‘আমানত’। যে আমানত যথাযথ মর্যাদায় বিপদগ্রস্ত মানুষের হাতে হাতে পৌঁছে দিতে বদ্ধপরিকর টিম ফরিদপুর। খায়রুল ইসলামের দূরদর্শী নেতৃত্বে এবং সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে প্রতিটি পরিবারের জন্য প্রস্তুত করা হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি পূর্ণাঙ্গ প্যাকেজ।ত্রাণ তালিকায় যা রয়েছে:
টিম ফরিদপুরের এই ত্রাণ প্যাকেজে খাদ্যসামগ্রীর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য থাকছে ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি বিস্কুট, ৫০০ গ্রাম চানাচুর, ২ লিটার পানি। এছাড়া বিশেষ সামগ্রী হিসেবে থাকছে মোমবাতি, কয়েল, স্যালাইন, গ্যাস লাইট, বাচ্চাদের দুধ ও ওষুধ, মা-বোনদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং ১০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। প্রতিটি পরিবারের জন্য আরও দেওয়া হচ্ছে তোশক, বালিশ, চাদর এবং নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য জিনিসের একটি করে কার্টুন।মিশনে যারা অংশ নিয়েছেন:
খায়রুল ইসলামের নির্দেশনায় এই মানবিক মিশনে অংশ নেওয়া ১৬ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী হলেন— আলী মুকিম, কাজী রিয়াজ, জসিম উদ্দিন, ইয়াসিন হোসাইন, সাইদুল ইসলাম সাইদ, আবু সাইদ অমি, সালমান এফ রহমান, শারবিব রাব্বি, সিফাত হোসাইন, আরিয়ান খান শিহাব, শামিম হোসাইন, মোঃ জামাল, ডি এম রাজু, তরিকুল ইসলাম মাহফুজ, জাবির রায়হান এবং সাকিব আল হাসান।
যাত্রা শুরুর প্রাক্কালে টিম ফরিদপুরের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আপনাদের দেওয়া এই আমানত আমরা বন্যাকবলিত মানুষের হাতে পৌঁছে দিতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে কার্যক্রম শেষ করে ফিরে আসতে পারি।”ফরিদপুরবাসী ও প্রবাসীদের এই অভূতপূর্ব সাড়া এবং টিম ফরিদপুরের এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সবার প্রত্যাশা, এই ত্রাণসামগ্রী বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন