চট্টগ্রামে চার উপজেলায় আকস্মিক বন্যা, সেনাবাহিনী মোতায়েন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের জরুরি আবেদনের পর ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশন মাঠে কাজ শুরু করেছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা। এসব এলাকায় প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের উদ্ধারে ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিয়ে অভিযান চালাচ্ছেন।

অন্যদিকে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়িতেও বন্যার পানি ছড়িয়ে পড়ায় সেখানে ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে ইতোমধ্যে তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং তাদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়াই এখন প্রধান লক্ষ্য। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের অভিযানে দস্যুতা চক্রের ১০ সদস্য আটক লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক