চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মারছা–ট্রাক মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের আজিজনগর জাঙ্গালিয়া সিটি গেইট এলাকায় যাত্রীবাহী মারছা (মিনিবাস) ও একটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৯টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার আজিজনগর জাঙ্গালিয়া সিটি গেইট এলাকায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা যাত্রীবাহী মারছাটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, জাঙ্গালিয়া অংশটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ। ঢালু রাস্তা, বাঁক ও অতিরিক্ত গতির কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ