চরভদ্রাসনে অসহায় এস এস সি পরুয়া মা-মেয়েকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সর্বান্দিয়া পাটাদার ডাঙ্গী গ্রামের মৃত আবুল হোসেন খানের স্ত্রী পারভীন আক্তার (৪০) ও তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে সালমা আক্তার তম্বী (১৮) কে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা| আহতরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন| তুচ্ছ ঘটনার জ্বের ধরে গত শুক্রবার বিকেলে প্রভাবশালী প্রতিপক্ষরা অসহায় পরিবারের মা-মেয়েকে পিটিয়েছে বলে অভিযোগ| আহতদের বাড়ীর পাশের প্রতিপক্ষরা হলো- মিজানুর  রহমান (৩২) বাশার খান (৩০) কাশেম খান (৪০) কালাম খান (৩৬) ও নাজিম উদ্দিন খান (৬৫)| আহতদের বসতীয় ভিটের উপরে পুঁই শাক গাছের মাচা ˆতরীর দ্বন্দ্বের জ্বের ধরে প্রতিপক্ষরা অসহায় ও এতিম পরিবারের উপর বর্বর হামলা করে মাদ্রাসা ছাত্রীর শ্লিলতাহানী ঘটিয়েছে বলেও অভিযোগ|
এ ঘটনার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন খানার এএসআই জাহাঙ্গীর হোসেন জানান, “ আহতরা থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেছেন| বিষয়টি তদন্তধীন রয়েছে| এখনো মামলা হয় নাই| তবে প্রতিপক্ষরাও থানায় আরেকটি পাল্টা অভিযোগও দিয়েছেন বলে জানান তিনি”|
অসহায় পরিবারটি জানায়, পারভীন আক্তারের স্বামী মারা যাওয়ার পর এতিম দুই মেয়ে নিয়ে স্বামীর ভিটেয় ছোট্ট একটি ঘরে বসবাস করে আসছে| অভাব অনটনের মধ্য দিয়ে কোনো মতে বেঁচে আছি পরিবারটি| ক’দিন আগে বসতভিটের উপর পুঁই শাক গাছের জন্য একটি মাচা পাতেন বিধবা পারভীন আক্তার| ঘটনার দিন বিকেলে প্রতিপক্ষরা এসে সেই পুঁই শাকের মাচা উঠিয়ে ফেলেন| এ সময় পারভীন আক্তার বাঁধা দিতে গেলে তার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে এলোপাথারী কিল ঘুষি ও লাথী মারতে থাকেন প্রতিপক্ষরা| বিধবা পারভীন আক্তারের ডাক চিৎকারে তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে মাকে বাঁচাতে ছুটে এলে প্রতিপক্ষরা উক্ত তরুনীকেও মাটিতে ফেলে কিল ঘুষি ও লাথি মেরে তাকেও গুরুতর আহত করেন| প্রতিপক্ষরা উক্ত তরুনীর পরনের জামা কাপড় টেনে হিঁচড়ে ছিড়ে ফেলেন বলেও অভিযোগ রয়েছে|
তবে প্রতিপক্ষদের মধ্যে মিজানুর রহমান জানায়, “ওই মহিলারা আমাকেও মেরে আহত করেছে”| আর ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী সুবাহান খান বলেন, “ প্রতিপক্ষরা এলাকার ডেঙ্গাইত প্রকৃতির লোক| তাই এলাকার অনেকেই প্রতিপক্ষদের সাথে মিশে না| ঘটনার সময় অসহায় ও এতিম পরিবারটির মহিলাদের উপর বর্বর হামলা করা হয়েছে”|

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব