ছাতকে অবৈধ মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান কৃষকদল নেতাসহ দু’জনের ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

সুনামগঞ্জের ছাতকে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন তালুকদারসহ দু’জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে আটক দু’জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকার নাইন্দার হাওর থেকে তাদের আটক করা হয়।
আটক মনির উদ্দিন তালুকদার লক্ষিবাউর গ্রামের মৃত আলতাব আলী তালুকদারের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য এবং হাওরের বেরীবাঁধ রক্ষা প্রকল্পের (পিআইসি) ৬নং কমিটির সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপর আটক ব্যক্তি এক্সকাভেটরের চালক সাজিদ মিয়া, তিনি কাড়ইলগাঁও গ্রামের মৃত মতকিন আলীর ছেলে।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মনির উদ্দিন তালুকদার ও এক্সকাভেটর চালক সাজিদ মিয়াকে আটক করা হয়।
আটক দু’জনকে সরকারি গাড়িতে আনার সময় স্থানীয় কিছু লোক বাধা প্রদান করে বলেও জানা গেছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দু’জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২ লাখ ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ মাটি উত্তোলন বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ফসলি জমির মাটি বিক্রির বিষয়ে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি উত্তোলন কিংবা বিক্রির কোনো সুযোগ নেই।”
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট এক সাবেক ইউপি সদস্য ও এক্সকাভেটরের চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতার করা হয়।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ