জবির ভর্তি কার্যক্রম: নির্ধারিত সময়েই দিতে হবে “সর্বশেষ চয়েজ”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় , ঢাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অংশ হিসেবে “সর্বশেষ চয়েজ/বিষয় পছন্দক্রম” পূরণ ও জমা দেওয়ার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ইউনিট A, B, C ও D-এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে যেসব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় ন্যূনতম ২০ শতাংশ নম্বর অর্জন করেছেন, তাদেরকে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম (চয়েজ) পূরণ করতে হবে। এছাড়া ইউনিট E-এর পরীক্ষার্থীদের ক্ষেত্রে MCQ অংশে ন্যূনতম ২০ শতাংশ এবং ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাংশ নম্বর প্রাপ্তদেরও একইভাবে বিষয় পছন্দক্রম দাখিল করতে বলা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, বিষয় পছন্দক্রম পূরণ কার্যক্রম শুরু হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট থেকে এবং চলবে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে বিষয় পছন্দক্রম সম্পন্ন করতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম জমা না দিলে পরবর্তী ধাপে জটিলতা তৈরি হতে পারে, তাই শিক্ষার্থীদের সময়সীমার ভেতরে প্রক্রিয়াটি শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে আগ্রহ থাকলেও বি ইউনিটের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। ফলে বি ইউনিটের পরীক্ষার্থীরা ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভর্তি সংক্রান্ত হালনাগাদ নির্দেশনা, যোগ্যতার শর্ত এবং বিষয় পছন্দক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষার্থীরা ভর্তি ওয়েবসাইটের নোটিশ/নিজ নিজ ড্যাশবোর্ডে দেখতে পারবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ