জয়পুরহাটে ইমাম সম্মেলনে ‘হ্যাঁ’ ভোট ক্যাম্পেইন ও উদ্বুদ্ধকরন

জয়পুরহাটে ইমাম সম্মেলনে  ‘হ্যাঁ’ ভোট ক্যাম্পেইন ও উদ্বুদ্ধকরন। দেশের  চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন” এই স্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা মডেল মসজিদের ইমাম মহসিনসহ জেলার বিভিন্ন মসজিদের ৭৫০জন ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন