জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে  ছাত্রের মরদেহ উদ্ধার। জয়পুরহাটে সরিষার ক্ষেত থেকে তাইফ হাসান (১৬)  নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার  দুপুরে জয়পুরহাট পৌর  শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাইফ হাসান নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম  শ্রেণির ছাত্র ছিলেন। ওসি আনিছুর রহমান জানান,  তাইফ হাসান তার মায়ের সঙ্গে  গতকাল শনিবার ঢাকা থেকে বাস যোগে জয়পুরহাট শহরে আসেন।  সে পানি পান করার কথা বলে হারিয়ে যান। আজ রবিবার দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ পরে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, তাইফ হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন