স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা কার্যালয়ে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল এবং পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর মাওলানা ইমরান হোসেন, সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, অফিস সম্পাদক মাওলানা রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনগণের সেবা ও এলাকার উন্নয়নে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।




