জয়পুরহাট এ মাদক কারবারি আটক, জেল হাজতে প্রেরণ। জয়পুরহাটে বডিফিটিংয়ে ফেন্সিডিল বহনকালে ১ কারবারি আটক জয়পুরহাটে ভারতীয় ফেনসিডিলসহ রতন চন্দ্র (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে সদর উপজেলার অবদা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।
আটক রতন চন্দ্র জেলার পাঁচবিবি উপজেলার চড়া কেশবপুর গ্রামের বুদা চন্দ্র ছেলে।
(ওসি) আনিছুর রহমান জানান, আটক রতন চন্দ্র দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন। পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিল নিয়ে বাইসাইকেল যোগে এক মাদক কারবারি জয়পুরহাট শহরে দিকে আসছে এমন খবর পেয়ে অবদা এলাকায় দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ১০ বোতল ফেনসিডিল জব্দসহ রতন চন্দ্রকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।




