জয়পুরহাট কালাই অবৈধ মাটিকাটা জরিমানা ৭০ হাজার টাকা।জয়পুরহাটের কালাই উপজেলা’য় অবৈধভাবে পুকুরে মাটিকাটা ও মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজকে সোমবার সকালে জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কালাই থানার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদারপুর গ্রামের পানার পুকুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে মো: নাজেবুর রহমান সুইটকে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা।
প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটিকাটা ও মাটি বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ ধরনের অনিয়মের বিষয়ে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।




