জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরার যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু সাঈদ মোল্যা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, স.হো.শ.সো কলেজ, মাগুরা।
মুখ্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল আলম, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অফিস এবং পাভেল দাস, জেলা তথ্য অফিসার, মাগুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাবিবুর রহমান, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি আলোকিত সমাজ বিনির্মাণ সম্ভব। তরুণ প্রজন্মকে গ্রন্থাগারমুখী করতে সরকারি গণগ্রন্থাগারের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া