জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হলেন আলহাজ্ব আখতারুজ্জামান

জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন দিনাজপুর-০৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শপথ গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় সরকার ও দলীয় সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় রক্ষা, উপস্থিতি নিশ্চিতকরণ এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাব পাসে দলীয় অবস্থান বাস্তবায়নে হুইপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দিনাজপুর-০৪ আসনের জনগণের কাছে এই নিয়োগ গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে আলহাজ্ব আখতারুজ্জামান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি চিরিরবন্দর-খানসামার সার্বিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন